• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
Headline
২০২১-এর ভোট বর্জন থেকে ২০২৬ এর আলোচনায় শীর্ষে জিনারদী ইউপি নির্বাচনে মাসুদ খাঁন মনোহরদীতে ৩০০ লিটার দেশীয় চোলাই মদ সহ দম্পতি গ্রেফতার নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী শিশু সহ নিখোঁজ ৪ জিনারদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে মাসুদ খাঁন মাধবদীতে অভিযানে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জরিমানা ২ লাখ ৩০ হাজার টাকা জিনারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে নিছার আহমেদ খাঁন মাধবদীতে পারিবারিক কলহে বিষপানে মা-মেয়ের মৃত্যু, বাবা আটক পলাশ উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মাসুদ খাঁনের ৪৬তম জন্মদিন পালিত যাত্রীবেশে প্রাইভেটকারে তুলে অপহরণ, ৪ লাখ ২৭ হাজার টাকা মুক্তিপণ গ্রেপ্তার ৩ মহানবীর শিক্ষা বাস্তবায়ন হলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে -ড.মঈন খাঁন

নরসিংদীর রায়পুরায় স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারন আটক ২

Reporter Name
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নরসিংদীর রায়পুরায় অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় চার যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল কান্দাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- কান্দাপাড়া এলাকার জজ মিয়ার ছেলে দিপু (১৮) ও রফিকুল ইসলামের ছেলে রাকিব হাসান রুবেল (২০)।

এর আগে রোববার রাতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কথিত প্রেমিকসহ পাঁচজনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেয়া হয়।

গত শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চরমরজাল কান্দাপাড়া এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির (১৬) এক ছাত্রীর সঙ্গে রিয়াম (১৭) নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে কয়েকজন তাদের আটকিয়ে মারধর করে। একপর্যায়ে প্রেমিক রিয়াম পালিয়ে গেলেও কিশোরী ছাত্রীকে জোরপূর্বক চরমরজাল দক্ষিণ কান্দাপাড়া এলাকার একটি নির্জন পতিত জমিতে নিয়ে যাওয়া হয়। এ সময় তারা ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই ভুক্তভোগী ছাত্রী রাত প্রায় ২টার দিকে বাড়ি ফিরে মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়।

এ ঘটনার পরদিন রোববার (২ আগস্ট) ভুক্তভোগীর মা রায়পুরা থানায় ধর্ষণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে পাচঁজনের বিরুদ্ধে মামলা করেন। সোমবার রায়পুরা থানা পুলিশের তত্ত্বাবধানে ভুক্তভোগী ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষা-নীরিক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।

মামলার অভিযোগ বলা হয়, আসামি দিপু ও রাকিব হাসান রুবেল পালাক্রমে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। পরে আরও দুই অভিযুক্ত ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়। এ সময় অভিযুক্তরা ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।

রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টি এম ফরিদুল আলম বলেন, “সোমবার সকালে এ মামলার দুই আসামি দিপু ও রাকিব হাসান রুবেলকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা