• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Headline
মহানবীর শিক্ষা বাস্তবায়ন হলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে -ড.মঈন খাঁন নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মনির ভুয়া শিক্ষক সনদ নিয়ে অভিযোগের জেরে সাংবাদিককে হুমকি-মানহানি: ৫ অধ্যক্ষ-সুপারের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নরসিংদীতে ভোজ্যতেলে পরিমাপে কারচুপি, ৩ লাখ টাকা জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা আহলা দরবার শরীফের পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী জুলুস মিছিল মনোহরদীতে স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করলো প্রশাসন গুলি করে ছাত্রদল নেতা হত্যা মামলার প্রধান আসামী সহ আটক ৫ মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ১০ মাসের কারাদণ্ড পলাশে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুমের মৃত্যু দীর্ঘদিন সংস্কারহীন মনোহরদী বাইপাস, পৌরসভার উদ্যোগে ফের সচল যান চলাচল

মহানবীর শিক্ষা বাস্তবায়ন হলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে -ড.মঈন খাঁন

Reporter Name
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতিকে যে শিক্ষা দিয়ে গেছেন, তা বাস্তবায়ন করতে পারলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠা করেছিলেন। এর মাধ্যমে ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য দূর করার শিক্ষা দেওয়া হয়েছিল। মহানবীর আদর্শ অনুসরণ ও বাস্তবায়নের মাধ্যমেই সমাজে ন্যায়, সাম্য ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশে যে কাজগুলো করে যাচ্ছেন, তা ইসলামের আদর্শকে বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নির্বাচনের আগে জনগণকে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো তিনি মাত্র ছয় মাসের মধ্যে একটি একটি করে পূরণ করছেন বলেও মন্তব্য করেন তিনি।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন।

এসময় বক্তব্য দেন মিলেনিয়ান ইউনিভার্সিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রোকসেনা খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জাল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়া, উপজেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট এম এ বাছেদ, সাধারণ সম্পাদক মাসুদ খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর যুবদলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ঘোড়াশাল শহর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা