নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। স্থানীয়দের মধ্যে আলোচনায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন পলাশ থানা যুবদলের সাবেক সভাপতি ও পলাশ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিছার আহমেদ খাঁন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
বিশেষ করে তরুণ সমাজের পাশাপাশি প্রবীণ ও সাধারণ ভোটারদের মধ্যেও নিছার আহমেদ খাঁনকে নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে বলে দাবি করছেন তার সমর্থকরা। ইউনিয়নের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের নাগরিক সেবা সহজ করার প্রত্যাশায় অনেকেই তাকে চেয়ারম্যান পদে দেখতে চান বলেও জানিয়েছেন তারা।
রাজনৈতিক জীবনে পলাশ থানা যুবদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে পলাশ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন নেছার আহমেদ খাঁন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ তার জনপ্রিয়তা আরও বাড়িয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
তবে এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। নির্বাচন ঘনিয়ে এলে সম্ভাব্য প্রার্থীদের চূড়ান্ত অবস্থান এবং ভোটারদের মতামত আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে জিনারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিছার আহমেদ খাঁনকে নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা ক্রমেই বাড়ছে।