• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Headline
২০২১-এর ভোট বর্জন থেকে ২০২৬ এর আলোচনায় শীর্ষে জিনারদী ইউপি নির্বাচনে মাসুদ খাঁন মনোহরদীতে ৩০০ লিটার দেশীয় চোলাই মদ সহ দম্পতি গ্রেফতার নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী শিশু সহ নিখোঁজ ৪ জিনারদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে মাসুদ খাঁন মাধবদীতে অভিযানে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জরিমানা ২ লাখ ৩০ হাজার টাকা জিনারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে নিছার আহমেদ খাঁন মাধবদীতে পারিবারিক কলহে বিষপানে মা-মেয়ের মৃত্যু, বাবা আটক পলাশ উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মাসুদ খাঁনের ৪৬তম জন্মদিন পালিত যাত্রীবেশে প্রাইভেটকারে তুলে অপহরণ, ৪ লাখ ২৭ হাজার টাকা মুক্তিপণ গ্রেপ্তার ৩ মহানবীর শিক্ষা বাস্তবায়ন হলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে -ড.মঈন খাঁন

মাধবদীতে অভিযানে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জরিমানা ২ লাখ ৩০ হাজার টাকা

Reporter Name
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৯২টি অবৈধ গ্যাস সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে আইন অমান্য ও অবৈধ সংযোগ ব্যবহারের দায়ে ৭টি মামলা দায়ের করে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) মাধবদী পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর আওতায় পরিচালিত অভিযানে অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত করে তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি অভিযানের সময় গ্যাসের ৩ লাখ ৫০ হাজার টাকা বকেয়া বিলও আদায় করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, অবৈধভাবে গ্যাস ব্যবহার শুধু সরকারি সম্পদের অপব্যবহারই নয়, এর ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকেও বঞ্চিত হয়। এ ধরনের অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযান শেষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল বলেন, সরকারি সম্পদের অপব্যবহার রোধ এবং রাষ্ট্রীয় রাজস্ব ক্ষতি প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযানে মোট ৭টি মামলা দায়ের, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায়, ৩ লাখ ৫০ হাজার টাকা বকেয়া বিল উদ্ধার এবং ৯২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা