নরসিংদীর পলাশ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ খাঁনের ৪৬তম জন্মদিন পালন করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) রাত ৯টায় পলাশ উপজেলার চরনগরদী বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ে কেক কাটা ও ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে জন্মদিনের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট এম এ বাছেদসহ উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
জন্মদিন উপলক্ষে নেতাকর্মীরা পলাশ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ খাঁনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
পরে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে জন্মদিনের কেক কাটেন মাসুদ খাঁন।