• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
Headline
২০২১-এর ভোট বর্জন থেকে ২০২৬ এর আলোচনায় শীর্ষে জিনারদী ইউপি নির্বাচনে মাসুদ খাঁন মনোহরদীতে ৩০০ লিটার দেশীয় চোলাই মদ সহ দম্পতি গ্রেফতার নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী শিশু সহ নিখোঁজ ৪ জিনারদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে মাসুদ খাঁন মাধবদীতে অভিযানে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জরিমানা ২ লাখ ৩০ হাজার টাকা জিনারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে নিছার আহমেদ খাঁন মাধবদীতে পারিবারিক কলহে বিষপানে মা-মেয়ের মৃত্যু, বাবা আটক পলাশ উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মাসুদ খাঁনের ৪৬তম জন্মদিন পালিত যাত্রীবেশে প্রাইভেটকারে তুলে অপহরণ, ৪ লাখ ২৭ হাজার টাকা মুক্তিপণ গ্রেপ্তার ৩ মহানবীর শিক্ষা বাস্তবায়ন হলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে -ড.মঈন খাঁন

দীর্ঘদিন সংস্কারহীন মনোহরদী বাইপাস, পৌরসভার উদ্যোগে ফের সচল যান চলাচল

Reporter Name
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মনোহরদী প্রতিনিধি:
দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ বন্ধ থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল মনোহরদী বাইপাস সড়ক। এতে চরম দুর্ভোগে পড়েছিলেন পথচারী ও বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা। সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছিল খানাখন্দ ও বড় বড় গর্ত, ফলে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছিল।

এ অবস্থায় মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মনোহরদী পৌর প্রশাসকের নির্দেশে পৌরসভার পক্ষ থেকে সড়কটির সাময়িক সংস্কারকাজ করা হয়েছে। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বর্তমানে সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হয়েছে।

পৌরসভার এ উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা দ্রুত সময়ের মধ্যে বাইপাস সড়কটির স্থায়ী ও পূর্ণাঙ্গ সংস্কারকাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

স্থানীয়দের মতে, মনোহরদী বাইপাস সড়কটি এলাকার গুরুত্বপূর্ণ একটি যোগাযোগপথ। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারকাজ বন্ধ থাকায় সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে। সাময়িক সংস্কারের ফলে আপাতত চলাচলে স্বস্তি ফিরলেও স্থায়ী সমাধানের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের দুর্ভোগ লাঘবে সাময়িকভাবে সড়কটি সংস্কার করে যান চলাচলের উপযোগী করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা