• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
Headline
২০২১-এর ভোট বর্জন থেকে ২০২৬ এর আলোচনায় শীর্ষে জিনারদী ইউপি নির্বাচনে মাসুদ খাঁন মনোহরদীতে ৩০০ লিটার দেশীয় চোলাই মদ সহ দম্পতি গ্রেফতার নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী শিশু সহ নিখোঁজ ৪ জিনারদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে মাসুদ খাঁন মাধবদীতে অভিযানে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জরিমানা ২ লাখ ৩০ হাজার টাকা জিনারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে নিছার আহমেদ খাঁন মাধবদীতে পারিবারিক কলহে বিষপানে মা-মেয়ের মৃত্যু, বাবা আটক পলাশ উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মাসুদ খাঁনের ৪৬তম জন্মদিন পালিত যাত্রীবেশে প্রাইভেটকারে তুলে অপহরণ, ৪ লাখ ২৭ হাজার টাকা মুক্তিপণ গ্রেপ্তার ৩ মহানবীর শিক্ষা বাস্তবায়ন হলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে -ড.মঈন খাঁন

আহলা দরবার শরীফের পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী জুলুস মিছিল

Reporter Name
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরী ২৬শে আগস্ট ২০২৬ইং রোজ বুধবার পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার তত্ত্বাবধানে চট্টগ্রাম বোয়ালখালীস্থ আহলা দরবার শরীফের পীরে তরিকত, হাদীয়ে জামান সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দিন খালেদ আল্-কাদেরী, আল্-চিশতী (রহঃ) এর শাহজাদা শাহ্সুফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল্-কাদেরী আল্-চিশতী (মাঃ জিঃ আঃ) এর পরিচালনায় খানকায়ে কাদেরীয়া চিশতিয়া নূরীয়া সেহাবীয়া (মিরপুর) এবং মিরপুর (হযরত শাহ আলী বাগদাদী রহঃ-এর) মাজার শরীফ প্রাঙ্গনে দিনব্যাপী নিম্মলিখিত কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়েছে-

স্বেচ্ছায় রক্তদান (মিরপুর মাজার)- সকাল ০৮:০০ ঘটিকা। জুলুস রওয়ানা (মিরপুর মাজার)- সকাল ১০:০০ ঘটিকা। বাদ জোহর (মসজিদ প্রাঙ্গন) ওয়াজ, মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণ- দুপুর ০২:০০ ঘটিকা। বাদ এশা (খানকাহ শরীফ) মিলাদ মাহফিল ও সামা মাহফিল- রাত ০৮:০০ ঘটিকা।

০৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরী, ২১শে আগস্ট, ২০২৬ইং রোজ শুক্রবার বাদ জুম্মা চট্টগ্রাম বোয়ালখালীস্থ আহলা দরবার শরীফের আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া হযরত শাহ্ খাজা শরফুদ্দিন চিশতী (হাইকোর্ট) মাজার কমিটি কর্তৃক ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে উক্ত কর্মসূচীকে কেন্দ্র করে হযরত শাহ্ খাজা শরফুদ্দিন চিশতী (হাইকোর্ট) মাজার মসজিদ থেকে স্বাগত জুলুস বের করে যা পল্টন, প্রেসক্লাব ও আশে-পাশের এলাকা পদক্ষিণ করে। আহলা দরবার শরীফের আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া হযরত শাহ্ খাজা শরফুদ্দিন চিশতী (হাইকোর্ট) কমিটির জুলুসে ঢাকার আশে পাশের আহলা দরবার শরীফের ভক্ত-মুরিদানগণ, আহলে সুন্নাত ওয়াল জামাত এর অনুসারীগণ ও মুসল্লিগণ অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা