• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
Headline
নরসিংদীর রায়পুরায় স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারন আটক ২ নরসিংদীতে স্কুলশিক্ষিকার বিরুদ্ধে অপপ্রচার ও অর্থ দাবির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের সরোয়ার তুষার কে প্রধান করে এনসিপির কেন্দ্রীয় মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং বিষয়ক উপ কমিটি গঠন নরসিংদীর বেলাবতে টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধা নিহত নিজের অধিকার কেউ দিবে না, আদায় করে নিতে হবে- ড.মঈন খাঁন নাগরিক সেবা প্রদানে মাধবদী পৌরসভার যুগান্তকারী সাফল্য স্বস্তিতে পৌরবাসী পলাশ ও ঘোড়াশালের যুবদলের কমিটি নিয়ে বিভ্রান্তি, কেন্দ্রীয় যুবদলের সতর্কবার্তা ইটিপি বন্ধ রেখেই চলছিল উৎপাদন, নরসিংদীতে নাসির ডাইং কারখানাকে ২ লাখ টাকা জরিমানা পলাশে স্বামীর বাড়িতে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের বিএনপি জনগনের সরকার – ড.আবদুল মঈন খাঁন

সাংবাদিকের উপর হামলার অভিযোগে যুবদল নেতা কে শোকজ

Reporter Name
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নরসিংদীর মনোহরদীতে সাংবাদিক সাখাওয়াত হোসেন সৌরভ-কে মারধর ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ-কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্যাডে জারি করা নোটিশে বলা হয়, সংগঠনের দায়িত্বশীল পদে থেকে স্থানীয় এক গণমাধ্যমকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ সংগঠনের নজরে এসেছে। অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশ অনুযায়ী, কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন-এর সামনে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিকভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

চিঠিটি সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে প্রেরণ করেন কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

ঘটনাটি প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা