• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
Headline
নরসিংদীতে ভোজ্যতেলে পরিমাপে কারচুপি, ৩ লাখ টাকা জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা আহলা দরবার শরীফের পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী জুলুস মিছিল মনোহরদীতে স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করলো প্রশাসন গুলি করে ছাত্রদল নেতা হত্যা মামলার প্রধান আসামী সহ আটক ৫ মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ১০ মাসের কারাদণ্ড পলাশে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুমের মৃত্যু দীর্ঘদিন সংস্কারহীন মনোহরদী বাইপাস, পৌরসভার উদ্যোগে ফের সচল যান চলাচল মনোহরদীতে হুইলচেয়ার, সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ নরসিংদীর রায়পুরায় স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারন আটক ২

মনোহরদীতে হুইলচেয়ার, সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ

Reporter Name
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

নরসিংদীর মনোহরদীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে হুইলচেয়ার ও সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মধ্যে বাদ্যযন্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান উপকারভোগী ও শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ক্রীড়া প্রতিভা বিকাশে উপজেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের স্বাবলম্বী করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও এগিয়ে আসা প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া, সদস্য গোলাম মোস্তফাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা