• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
Headline
২০২১-এর ভোট বর্জন থেকে ২০২৬ এর আলোচনায় শীর্ষে জিনারদী ইউপি নির্বাচনে মাসুদ খাঁন মনোহরদীতে ৩০০ লিটার দেশীয় চোলাই মদ সহ দম্পতি গ্রেফতার নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী শিশু সহ নিখোঁজ ৪ জিনারদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে মাসুদ খাঁন মাধবদীতে অভিযানে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জরিমানা ২ লাখ ৩০ হাজার টাকা জিনারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে নিছার আহমেদ খাঁন মাধবদীতে পারিবারিক কলহে বিষপানে মা-মেয়ের মৃত্যু, বাবা আটক পলাশ উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মাসুদ খাঁনের ৪৬তম জন্মদিন পালিত যাত্রীবেশে প্রাইভেটকারে তুলে অপহরণ, ৪ লাখ ২৭ হাজার টাকা মুক্তিপণ গ্রেপ্তার ৩ মহানবীর শিক্ষা বাস্তবায়ন হলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে -ড.মঈন খাঁন

বিগত আ.লীগ আমলে আইটির মাধ্যমে হাজার কোটি টাকা লুট হয়েছে -ড.মঈন খাঁন

Reporter Name
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন,বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তারা আইটির মাধ্যমে অনেক কিছু করেছে তবে জনগণের জন্য কিছুই সহজ করেনি।তিনি আজ মঙ্গলবার দুপুরে নরসিংদীর পলাশে তিন দিন ব্যাপি ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এ কথা বলেন।
এ সময় মঈন খান আরও বলেন,জনগণের ভূমিসেবা জটিলতা নিরসনে বর্তমান সরকার বদ্ধ পরিকর।সেই লক্ষে দেশব্যাপী এই ইলেক্ট্রিক সেবার মাধ্যমে ভুমি সেবা চালু করা হয়েছে। তিনি বলেন,শুধু মুখরোচক কথা বললে হবে না দেশের আইটি ব্যবস্থা সহজ করে প্রতিটি মানুষের সেবা নেওয়ার প্রক্রিয়াটি সহজ হিসেবে গড়ে তুলতে হবে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রাকীন মাশরুর খান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম,সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভুইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও পৌর ছাএদলের আহবায়ক আমানউল্লাহ আমান প্রমুখ।

উদ্বোধন শেষে পলাশ বাসস্ট্যান্ডে প্রধান অতিথি ড.আবদুল মঈন খান পবিএ ঈদ-উল-আষহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্য শস্য(চাল),শুকনা খাবার ও ঢেউটিন বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা