• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
Headline
নরসিংদীতে ভোজ্যতেলে পরিমাপে কারচুপি, ৩ লাখ টাকা জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা আহলা দরবার শরীফের পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী জুলুস মিছিল মনোহরদীতে স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করলো প্রশাসন গুলি করে ছাত্রদল নেতা হত্যা মামলার প্রধান আসামী সহ আটক ৫ মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ১০ মাসের কারাদণ্ড পলাশে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুমের মৃত্যু দীর্ঘদিন সংস্কারহীন মনোহরদী বাইপাস, পৌরসভার উদ্যোগে ফের সচল যান চলাচল মনোহরদীতে হুইলচেয়ার, সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ নরসিংদীর রায়পুরায় স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারন আটক ২

প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ

Reporter Name
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

নরসিংদীর মনোহরদীতে প্রবাসীদের উদ্যোগে গঠিত প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার  উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে স্বাবলম্বী করার লক্ষ্যে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পাচহাটি,চন্ডিতলা,,  কাহেতের কাও,  কালিদাকোনা এ চারটি গ্রামের নির্বাচিত অসহায় পরিবারের প্রত্যেককে একটি করে ছাগল প্রদান করা হয়। এছাড়া একজন উপকারভোগীকে এক বস্তা চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়।মনোহরদীতে

এ সময় উপস্থিত ছিলেন জুয়েল রানা, মুস্তাকিম মিরাজ, রাসেল মিয়া, ফারুক আহমেদ প্রধান, শামীম মিয়া, আল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের দায়িত্বশীলরা।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এলাকার অসহায় মানুষকে স্বাবলম্বী করে তোলাই তাদের মূল লক্ষ্য। এ উদ্দেশ্যে তারা এই প্রকল্প বাস্তবায়ন করছেন। তারা জানান, প্রবাসীদের সহযোগিতায় ১০ লাখ টাকার সহায়তা বিভিন্ন অসহায় পরিবারের মাঝে প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা