• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
Headline
নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মনির ভুয়া শিক্ষক সনদ নিয়ে অভিযোগের জেরে সাংবাদিককে হুমকি-মানহানি: ৫ অধ্যক্ষ-সুপারের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নরসিংদীতে ভোজ্যতেলে পরিমাপে কারচুপি, ৩ লাখ টাকা জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা আহলা দরবার শরীফের পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী জুলুস মিছিল মনোহরদীতে স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করলো প্রশাসন গুলি করে ছাত্রদল নেতা হত্যা মামলার প্রধান আসামী সহ আটক ৫ মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ১০ মাসের কারাদণ্ড পলাশে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুমের মৃত্যু দীর্ঘদিন সংস্কারহীন মনোহরদী বাইপাস, পৌরসভার উদ্যোগে ফের সচল যান চলাচল মনোহরদীতে হুইলচেয়ার, সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ

নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মনির

Reporter Name
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা পরবর্তী নির্বাচনে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সহকারী সম্পাদক মোঃ শফিকুল ইসলাম রিপন সভাপতি এবং আনন্দ টিভির নরসিংদী জেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মনির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের প্রাকৃতিক সৌন্দর্যঘেরা পর্যটন কেন্দ্র ‘স্বপ্নদ্বীপ’ রিসোর্টে দ্বিবার্ষিক সাধারণ সভা পরবর্তী এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

মাধবদী প্রেসক্লাবের সভাপতি মোঃ মকবুল হোসেন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মোঃ শফিকুল ইসলাম রিপনকে সভাপতি এবং মোঃ মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের ঐকমত্যের ভিত্তিতে ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান। সহ-সভাপতি হয়েছেন শিরোনাম প্রতিদিনের প্রকাশক টুটুল শিকদার।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল এওয়ান টিভির নরসিংদী প্রতিনিধি এম ওবায়েদুল কবীর ও চ্যানেল এস টিভির রায়পুরা উপজেলা প্রতিনিধি অজয় সাহা।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক গ্রামীণ দর্পণের শফিউদ্দিন খন্দকার এবং দপ্তর সম্পাদক হয়েছেন সাপ্তাহিক আমরা নরসিংদীবাসী পত্রিকার কাজী রুনা লায়লা।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক নওরোজ পত্রিকার রায়পুরা প্রতিনিধি মাহবুবুল আলম লিটন ও রাজধানী টিভির রায়পুরা প্রতিনিধি খন্দকার শাহনেওয়াজ।

অনুষ্ঠানে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও আল আমিন ফেব্রিক্স অ্যান্ড হাবিব টেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আল-আমিন রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও হেল্প দ্যা নিডির কান্ট্রি ডিরেক্টর সুজন খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আল-আমিন রহমান নবনির্বাচিত কমিটির সদস্যদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি নতুন কমিটির সফলতা কামনা করেন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা জোরদারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা