• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
Headline
২০২১-এর ভোট বর্জন থেকে ২০২৬ এর আলোচনায় শীর্ষে জিনারদী ইউপি নির্বাচনে মাসুদ খাঁন মনোহরদীতে ৩০০ লিটার দেশীয় চোলাই মদ সহ দম্পতি গ্রেফতার নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী শিশু সহ নিখোঁজ ৪ জিনারদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে মাসুদ খাঁন মাধবদীতে অভিযানে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জরিমানা ২ লাখ ৩০ হাজার টাকা জিনারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে নিছার আহমেদ খাঁন মাধবদীতে পারিবারিক কলহে বিষপানে মা-মেয়ের মৃত্যু, বাবা আটক পলাশ উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মাসুদ খাঁনের ৪৬তম জন্মদিন পালিত যাত্রীবেশে প্রাইভেটকারে তুলে অপহরণ, ৪ লাখ ২৭ হাজার টাকা মুক্তিপণ গ্রেপ্তার ৩ মহানবীর শিক্ষা বাস্তবায়ন হলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে -ড.মঈন খাঁন

নরসিংদীতে শুরু ভূমি সেবা মেলা ২০২৬ ঘরে বসে মিলবে ভূমি সেবা

Reporter Name
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিসে শুরু হয়েছে “ভূমিসেবা মেলা ২০২৬”। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও নরসিংদী সদর উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে মঙ্গলবার (১৯ মে) এই মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসরাত জাহান কেয়া।
এসময় উপস্থিত ছিলেন আসমা জাহান সরকার, ইলিয়াস আলী ভূঁইয়াসহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।
মেলায় আগত নাগরিকদের জন্য ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার আওতায় ২৪/৭ নিরবচ্ছিন্ন সেবার বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। এখন থেকে নাগরিকরা দেশের যেকোনো স্থান থেকে ভূমিসংক্রান্ত সেবার জন্য ১৬১২২ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন অথবা land.gov.bd⁠ ভিজিট করে অনলাইনে সেবা গ্রহণ করতে পারবেন।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এটি একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে নাগরিকদের ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন আধুনিক ডিজিটাল ভূমিসেবা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা