• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Headline
২০২১-এর ভোট বর্জন থেকে ২০২৬ এর আলোচনায় শীর্ষে জিনারদী ইউপি নির্বাচনে মাসুদ খাঁন মনোহরদীতে ৩০০ লিটার দেশীয় চোলাই মদ সহ দম্পতি গ্রেফতার নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী শিশু সহ নিখোঁজ ৪ জিনারদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে মাসুদ খাঁন মাধবদীতে অভিযানে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জরিমানা ২ লাখ ৩০ হাজার টাকা জিনারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে নিছার আহমেদ খাঁন মাধবদীতে পারিবারিক কলহে বিষপানে মা-মেয়ের মৃত্যু, বাবা আটক পলাশ উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মাসুদ খাঁনের ৪৬তম জন্মদিন পালিত যাত্রীবেশে প্রাইভেটকারে তুলে অপহরণ, ৪ লাখ ২৭ হাজার টাকা মুক্তিপণ গ্রেপ্তার ৩ মহানবীর শিক্ষা বাস্তবায়ন হলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে -ড.মঈন খাঁন

ইটিপি বন্ধ রেখেই চলছিল উৎপাদন, নরসিংদীতে নাসির ডাইং কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

Reporter Name
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়া এলাকায় অবস্থিত নাসির ডাইং অ্যান্ড প্রিন্টিং ফিনিশিং ইন্ডাস্ট্রিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ২ লাখ টাকা অর্থদণ্ড করেছে।
রবিবার (৫ জুলাই ২০২৬) পরিচালিত অভিযানে দেখা যায়, কারখানাটির সকল উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চললেও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য বাধ্যতামূলক এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) বন্ধ রয়েছে। এছাড়া ইটিপি পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট অপারেটরও কর্মস্থলে উপস্থিত ছিলেন না।
এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ১৫(২) ধারা অনুযায়ী কারখানাটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, নরসিংদীর সহকারী পরিচালক প্রসিকিউশন প্রদান করেন। সার্বিক অভিযানে নরসিংদী মডেল থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ দূষণ রোধে শিল্পকারখানাগুলোতে নিয়মিত মনিটরিং ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষায় আইন অমান্যকারী কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা