• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
Headline
সরোয়ার তুষার কে প্রধান করে এনসিপির কেন্দ্রীয় মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং বিষয়ক উপ কমিটি গঠন নরসিংদীর বেলাবতে টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধা নিহত নিজের অধিকার কেউ দিবে না, আদায় করে নিতে হবে- ড.মঈন খাঁন নাগরিক সেবা প্রদানে মাধবদী পৌরসভার যুগান্তকারী সাফল্য স্বস্তিতে পৌরবাসী পলাশ ও ঘোড়াশালের যুবদলের কমিটি নিয়ে বিভ্রান্তি, কেন্দ্রীয় যুবদলের সতর্কবার্তা ইটিপি বন্ধ রেখেই চলছিল উৎপাদন, নরসিংদীতে নাসির ডাইং কারখানাকে ২ লাখ টাকা জরিমানা পলাশে স্বামীর বাড়িতে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের বিএনপি জনগনের সরকার – ড.আবদুল মঈন খাঁন ঘোড়াশাল -পলাশ সার কারখানার চমক প্রথম বছরেই ২৩২.৬৯ কোটি টাকা নিট মুনাফা আওয়ামী লীগের উপদেষ্টার ঘোষণা: ‘আজীবন বিএনপি করেই যাব’

পলাশে স্বামীর বাড়িতে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

Reporter Name
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

নরসিংদীর পলাশে স্বামীর বাড়িতে আড়াই মাসের অন্তঃসত্ত্বা সাইদা বিন দীপা নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে ঘোড়াশাল পৌর এলাকার আটিয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইদা বিন দীপা ওই এলাকার প্রবাসী সাকিল মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ভূইয়ুম গ্রামে। তিনি মৃত নাজমুল কবির সিদ্দিকের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দীপার মৃত্যুর খবর পেয়ে তার স্বজনরা স্বামীর বাড়িতে ছুটে যান। ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন বিষয়ে সন্দেহের সৃষ্টি হলে তারা দাবি করেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়। পরিকল্পিতভাবে দীপাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা।
এ ঘটনার পর নিহতের স্বজনদের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ঘোড়াশাল ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা