• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
Headline
নরসিংদীতে স্কুলশিক্ষিকার বিরুদ্ধে অপপ্রচার ও অর্থ দাবির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের সরোয়ার তুষার কে প্রধান করে এনসিপির কেন্দ্রীয় মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং বিষয়ক উপ কমিটি গঠন নরসিংদীর বেলাবতে টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধা নিহত নিজের অধিকার কেউ দিবে না, আদায় করে নিতে হবে- ড.মঈন খাঁন নাগরিক সেবা প্রদানে মাধবদী পৌরসভার যুগান্তকারী সাফল্য স্বস্তিতে পৌরবাসী পলাশ ও ঘোড়াশালের যুবদলের কমিটি নিয়ে বিভ্রান্তি, কেন্দ্রীয় যুবদলের সতর্কবার্তা ইটিপি বন্ধ রেখেই চলছিল উৎপাদন, নরসিংদীতে নাসির ডাইং কারখানাকে ২ লাখ টাকা জরিমানা পলাশে স্বামীর বাড়িতে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের বিএনপি জনগনের সরকার – ড.আবদুল মঈন খাঁন ঘোড়াশাল -পলাশ সার কারখানার চমক প্রথম বছরেই ২৩২.৬৯ কোটি টাকা নিট মুনাফা

নরসিংদী জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন মল্লিকা সাহা

Reporter Name
Update : বুধবার, ২০ মে, ২০২৬

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে নরসিংদী জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন মল্লিকা সাহা। তিনি নরসিংদীর চৈতাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, মানসম্মত পাঠদান, শিক্ষার্থীদের ফলাফল উন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমে দক্ষ নেতৃত্ব এবং সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্বীকৃতিস্বরূপ তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য থেকে নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পাঠদানের কৌশল, শিক্ষার্থীদের অংশগ্রহণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম, সৃজনশীল উদ্যোগ এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়গুলো মূল্যায়নে গুরুত্ব দেওয়া হয়।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করে মল্লিকা সাহা বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, বিদ্যালয়ের সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা