• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Headline
নরসিংদীতে স্কুলশিক্ষিকার বিরুদ্ধে অপপ্রচার ও অর্থ দাবির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের সরোয়ার তুষার কে প্রধান করে এনসিপির কেন্দ্রীয় মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং বিষয়ক উপ কমিটি গঠন নরসিংদীর বেলাবতে টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধা নিহত নিজের অধিকার কেউ দিবে না, আদায় করে নিতে হবে- ড.মঈন খাঁন নাগরিক সেবা প্রদানে মাধবদী পৌরসভার যুগান্তকারী সাফল্য স্বস্তিতে পৌরবাসী পলাশ ও ঘোড়াশালের যুবদলের কমিটি নিয়ে বিভ্রান্তি, কেন্দ্রীয় যুবদলের সতর্কবার্তা ইটিপি বন্ধ রেখেই চলছিল উৎপাদন, নরসিংদীতে নাসির ডাইং কারখানাকে ২ লাখ টাকা জরিমানা পলাশে স্বামীর বাড়িতে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের বিএনপি জনগনের সরকার – ড.আবদুল মঈন খাঁন ঘোড়াশাল -পলাশ সার কারখানার চমক প্রথম বছরেই ২৩২.৬৯ কোটি টাকা নিট মুনাফা

পলাশে পায়ুপথে বাতাস ডুকিয়ে শিশু রামিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

Reporter Name
Update : বুধবার, ২০ মে, ২০২৬

নরসিংদীর পলাশে ৯ বছর বয়সী শিশু রামিমকে পায়ুপথ ও মুখে বাতাস ঢুকিয়ে হত্যার আলোচিত মামলার প্রধান আসামি সবুজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ মে) ভোরে জেলার আর্শিনগর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সবুজ মিয়া পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের চরকারারদী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই সবুজ আত্মগোপনে ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ৬ মে পলাশের গজারিয়া বাজার এলাকায় হাওয়ার মেশিন দিয়ে রামিমের পায়ুপথ ও মুখে বাতাস ঢুকিয়ে দেয় সবুজ, ফয়সাল, শিশির ও বাবু নামে চার যুবক। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত রামিমের বাবা রিপন মিয়া বাদী হয়ে চার অভিযুক্তের বিরুদ্ধে পলাশ থানায় হত্যা মামলা দায়ের করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা