শিরোনাম :
নরসিংদীতে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু পলাশ ও জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নিছার আহমেদ খান নরসিংদীতে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবার পলাতক জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ফিরোজ মোল্লা জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মাসুদ খাঁন নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান ৭ মামলায় জরিমানা ৭৭৫০০ টাকা নরসিংদীতে ভোজ্য তেল মজুদ প্রতিরোধে যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠান কে জরিমানা ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

নরসিংদীতে শুল্ক ফাঁকি দিয়ে সুতা আমদানি ৭৫ হাজার কেজি সুতা জব্দ করেছে কাস্টমস

Reporter Name / ৪০৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

নরসিংদীতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানিকৃত বিপুল পরিমাণ সুতা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে সদর উপজেলার মাধবদী গরুর হাট ও আশপাশের এলাকা থেকে প্রায় ৭৫ হাজার কেজি সুতা জব্দ করা হয়।

কাস্টমসের এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, মাধবদী এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র শুল্ক ফাঁকি দিয়ে নিয়মিতভাবে বিদেশ থেকে সুতা আমদানি করছে। এতে সরকার প্রতি মাসে লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে। সম্প্রতি বিষয়টি কাস্টমসের নজরে আসলে বিশেষ নজরদারি শুরু করা হয়।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে সুতাভর্তি ৯টি কাভার্ডভ্যান আটক করে প্রায় ৭৫ হাজার কেজি সুতা জব্দ করা হয়।

কাস্টমস কর্মকর্তা আরও জানান, কাস্টমস আইনের আওতায় জব্দ করা এসব সুতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চাইলে প্রতি কেজিতে ৫ টাকা শুল্ক ও সমপরিমাণ জরিমানা দিয়ে পণ্য ফেরত নিতে পারবে। বর্তমানে জব্দ করা সুতাগুলো কাস্টমসের হেফাজতে নিরাপদ গুদামে রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি অফিসেও তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category