শিরোনাম :
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেল ও পরিবহনে ৩৬ হাজার টাকা জরিমানা নরসিংদীতে যৌথ অভিযানে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার, জরিমানা ৬০ হাজার টাকা পলাশে বান্ধবীর বাড়ী থেকে ফেরার পথে তরুনী কে তুলে নিয়ে গনধর্ষন গ্রেফতার ১ নরসিংদীতে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু পলাশ ও জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নিছার আহমেদ খান নরসিংদীতে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবার পলাতক জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ফিরোজ মোল্লা জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মাসুদ খাঁন নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান ৭ মামলায় জরিমানা ৭৭৫০০ টাকা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান ৭ মামলায় জরিমানা ৭৭৫০০ টাকা

Reporter Name / ১৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
Oplus_131072

নরসিংদীর মাধবদী পৌরসভা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) পরিচালিত এ অভিযানে বিপুল সংখ্যক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি অর্থদণ্ডও আদায় করা হয়েছে।
জানা গেছে, জনস্বার্থ সংরক্ষণ, নিরাপদ জ্বালানি ব্যবহার নিশ্চিতকরণ এবং সরকারি সম্পদের অপচয় রোধে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ ঝটিকা অভিযান চালানো হয়। অভিযান চলাকালে মাটির নিচে সুকৌশলে স্থাপন করা একাধিক অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত করে তা স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে সংযোগে ব্যবহৃত বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব। এ সময় ‘বাংলাদেশ গ্যাস আইন, ২০১০’ লঙ্ঘনের দায়ে ৭টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় সংশ্লিষ্টদের মোট ৭৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব জানান, অবৈধ গ্যাস সংযোগ জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি এবং এটি রাষ্ট্রীয় সম্পদের বড় ধরনের অপচয়। সুশাসন প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category