শিরোনাম :
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেল ও পরিবহনে ৩৬ হাজার টাকা জরিমানা নরসিংদীতে যৌথ অভিযানে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার, জরিমানা ৬০ হাজার টাকা পলাশে বান্ধবীর বাড়ী থেকে ফেরার পথে তরুনী কে তুলে নিয়ে গনধর্ষন গ্রেফতার ১ নরসিংদীতে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু পলাশ ও জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নিছার আহমেদ খান নরসিংদীতে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবার পলাতক জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ফিরোজ মোল্লা জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মাসুদ খাঁন নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান ৭ মামলায় জরিমানা ৭৭৫০০ টাকা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫

Reporter Name / ১৬৯ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

নরসিংদীতে একটি কুলখানি অনুষ্ঠানে প্রবেশের সময় হুড়োহুড়ি ও পদদলিত হয়ে শিশুসহ অন্তত ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার ভগিরথপুর মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল মোমেন মোল্লার প্রয়াত পিতা লাল মিয়া মোল্লার কুলখানির আয়োজন করা হয়েছিল ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে। অনুষ্ঠানে অংশ নিতে ভগিরথপুরসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ বিদ্যালয়ের গেইটের সামনে জড়ো হন।
জুমার নামাজ শেষে গেইট খুলে দেওয়া হলে একযোগে মাঠে প্রবেশের চেষ্টা করে মানুষ। এ সময় সৃষ্টি হয় তীব্র হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কি। এতে বেশ কয়েকজন পদদলিত হয়ে আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন আব্দুল মান্নান (৬০), আফাজ উদ্দিন (৫৫), কাদির মিয়া (৩০), সুমন আহমেদ (২৫), জাকারিয়া (১৫) এবং ইব্রাহিম (৫) সহ আরও বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার জানান, বিদ্যালয় মাঠে কুলখানি অনুষ্ঠানের জন্য কোনো পূর্বানুমতি নেওয়া হয়নি। এ ঘটনায় পদদলিত হয়ে আহত হওয়ার বিষয়টি তার জানা ছিল না বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশান আরা কবির জানান, আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category