শিরোনাম :
নরসিংদীতে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু পলাশ ও জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নিছার আহমেদ খান নরসিংদীতে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবার পলাতক জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ফিরোজ মোল্লা জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মাসুদ খাঁন নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান ৭ মামলায় জরিমানা ৭৭৫০০ টাকা নরসিংদীতে ভোজ্য তেল মজুদ প্রতিরোধে যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠান কে জরিমানা ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

পলাশে বিধবা নারীর বাড়ি দখলের অভিযোগ, স্বর্ণ-নগদ অর্থ লুটপাটের দাবি

Reporter Name / ৯৭৬ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নরসিংদীর পলাশে এক বিধবা নারীর বাড়ি জোরপূর্বক দখল করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ওই নারীকে মারধর করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আদালতে মামলা করলে সেটি তদন্তের জন্য পলাশ থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

ঘটনাটি ঘটেছে সম্প্রতি পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বালুচর পাড়া গ্রামে। ভুক্তভোগী বিধবা নারী রাবেয়া বেগম অভিযোগ করেন, স্বামী সিরাজ হাজীর মৃত্যুর পর তার তালাকপ্রাপ্ত স্ত্রী তাসলিমা বেগম স্থানীয় দালাল চক্রের সহযোগিতায় তিনতলা ভবনের নিচতলা জবরদখল করে।

অভিযোগে বলা হয়, তাসলিমার ভাই বিল্লাল হোসেন ও কুখ্যাত দালাল কামরুল ইসলামের নেতৃত্বে চক্রটি প্রথমে ভাড়াটিয়াদের দা-চুরি দেখিয়ে উচ্ছেদ করে। পরে আলমারির তালা ভেঙে প্রায় ১ ভরি স্বর্ণালংকার (মূল্য ১ লাখ ৪৫ হাজার টাকা) ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নেয়।

রাবেয়া বেগম বলেন, “আমাকে শ্লীলতাহানি ও হত্যার হুমকি দিয়েছে। ২০ লাখ টাকা না দিলে বাড়ি থেকে বের করে দেবে বলে ভয় দেখাচ্ছে। আমি এখন জীবননাশের ভয়ে দিন কাটাচ্ছি।”

স্থানীয়রা জানান, দালাল কামরুল দীর্ঘদিন ধরে ভূমি দখল, জাল কাগজপত্র তৈরি, মিথ্যা মামলা সাজানোসহ নানা অপকর্মে জড়িত। প্রভাব খাটিয়ে তিনি বারবার আইনের হাত থেকে রক্ষা পান।

এ বিষয়ে পলাশ থানার ওসি মনির হোসেন জানান, “মামলাটি তদন্তাধীন আছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category