শিরোনাম :
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেল ও পরিবহনে ৩৬ হাজার টাকা জরিমানা নরসিংদীতে যৌথ অভিযানে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার, জরিমানা ৬০ হাজার টাকা পলাশে বান্ধবীর বাড়ী থেকে ফেরার পথে তরুনী কে তুলে নিয়ে গনধর্ষন গ্রেফতার ১ নরসিংদীতে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু পলাশ ও জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নিছার আহমেদ খান নরসিংদীতে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবার পলাতক জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ফিরোজ মোল্লা জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মাসুদ খাঁন নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান ৭ মামলায় জরিমানা ৭৭৫০০ টাকা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

নরসিংদীতে ভোজ্য তেল মজুদ প্রতিরোধে যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠান কে জরিমানা

Reporter Name / ১৩৮ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নরসিংদীতে ভোজ্য তেল (সয়াবিন) মজুদ প্রতিরোধে যৌথ অভিযান চালিয়েছে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী ও নরসিংদী ভোক্তা অধিকার। বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় শহরের শাপলাচত্বর এলাকায় অভিযান শুরু হয়ে দুপুর ২টার দিকে বৌয়াকুড় এলাকায় অভিযান শেষ করা হয়।

এসময়, দুইটি প্রতিষ্ঠানে তেল মজুদের পর্যাপ্ত কাগজপত্র না থাকায় বৌয়াকুড়ের এলাকার মদিনা ট্রেডার্সকে ১০ হাজার টাকা ও শাপলা চত্বর এলাকার বিসমিল্লাহ ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-১১ এর সিপিএসসি নরসিংদী ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম বলেন, আজকের অভিযানটি ভোজ্য তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে করা হয়েছে। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ভোজ্য তেলের মজুদ হয়েছে এমন খবরের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে কিছু অসংগতি পাওয়া যাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোজ্য তেল মজুদ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় নরসিংদী ভোক্তা অধিকারের উপপরিচালক মাহমুদুল রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category