• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
Headline
মহানবীর শিক্ষা বাস্তবায়ন হলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে -ড.মঈন খাঁন নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মনির ভুয়া শিক্ষক সনদ নিয়ে অভিযোগের জেরে সাংবাদিককে হুমকি-মানহানি: ৫ অধ্যক্ষ-সুপারের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নরসিংদীতে ভোজ্যতেলে পরিমাপে কারচুপি, ৩ লাখ টাকা জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা আহলা দরবার শরীফের পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী জুলুস মিছিল মনোহরদীতে স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করলো প্রশাসন গুলি করে ছাত্রদল নেতা হত্যা মামলার প্রধান আসামী সহ আটক ৫ মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ১০ মাসের কারাদণ্ড পলাশে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুমের মৃত্যু দীর্ঘদিন সংস্কারহীন মনোহরদী বাইপাস, পৌরসভার উদ্যোগে ফের সচল যান চলাচল

নরসিংদীর বেলাবতে টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধা নিহত

Reporter Name
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

নরসিংদীর বেলাবো উপজেলায় টানা বৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল ধসে রশোনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রবিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রশোনা বেগমের স্বামী মৃত আব্দুল আজিজ। তিনি দীর্ঘদিন ধরে এক মেয়েকে নিয়ে উপজেলার ধুকুন্দী গ্রামে নিজ বসতভিটায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল নরম হয়ে পড়ে। রবিবার দুপুরে হঠাৎ ঘরের একটি দেয়াল ধসে রশোনা বেগমের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহতের পরিবার জানায়, তারা অত্যন্ত অসহায় অবস্থায় দিনযাপন করছেন। টানা বৃষ্টিতে বসতঘরটি প্রায় সম্পূর্ণ ধসে পড়ায় মাথা গোঁজার ঠাঁইও অনিশ্চিত হয়ে পড়েছে। তারা সরকার, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের কাছে ঘরটি পুনর্নির্মাণে সহযোগিতার আবেদন জানিয়েছেন। দএ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, টানা বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ মাটির ঘরে বসবাসকারী পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা