• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Headline
প্রাথমিক বৃত্তিতে বাজিমাত! পলাশের বারারচরে ৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, খুঁটির নিচে মিলল দগ্ধ মরদেহ মনোহরদীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মক্তব শিক্ষক আটক নরসিংদীতে হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪২ জন আনন্দ টিভির কৃষি ক্যাটাগরিতে বর্ষসেরা প্রতিবেদক হলেন নরসিংদীর মনিরুজ্জামান মনোহরদীতে সতীন কে ফাঁসাতে নিজের কন্যা সন্তান কে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ এক বছরে বারবার ভূমিকম্প আবারো ভূমিকম্প কাঁপলো নরসিংদী ২০২১-এর ভোট বর্জন থেকে ২০২৬ এর আলোচনায় শীর্ষে জিনারদী ইউপি নির্বাচনে মাসুদ খাঁন মনোহরদীতে ৩০০ লিটার দেশীয় চোলাই মদ সহ দম্পতি গ্রেফতার নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী শিশু সহ নিখোঁজ ৪

নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, খুঁটির নিচে মিলল দগ্ধ মরদেহ

Reporter Name
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুনে পুড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাসাইল রেলগেট এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে ঘটনাস্থলের কাছে গিয়ে খুঁটির নিচে এক যুবকের পুড়ে যাওয়া মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।

স্থানীয়দের ধারণা, ওই যুবক বিদ্যুতের খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের তার চুরির চেষ্টা করছিলেন। এ সময় বিদ্যুৎ সংযোগ সচল থাকায় তার কাটতে গিয়ে আগুন ধরে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নরসিংদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা