• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Headline
প্রাথমিক বৃত্তিতে বাজিমাত! পলাশের বারারচরে ৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, খুঁটির নিচে মিলল দগ্ধ মরদেহ মনোহরদীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মক্তব শিক্ষক আটক নরসিংদীতে হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪২ জন আনন্দ টিভির কৃষি ক্যাটাগরিতে বর্ষসেরা প্রতিবেদক হলেন নরসিংদীর মনিরুজ্জামান মনোহরদীতে সতীন কে ফাঁসাতে নিজের কন্যা সন্তান কে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ এক বছরে বারবার ভূমিকম্প আবারো ভূমিকম্প কাঁপলো নরসিংদী ২০২১-এর ভোট বর্জন থেকে ২০২৬ এর আলোচনায় শীর্ষে জিনারদী ইউপি নির্বাচনে মাসুদ খাঁন মনোহরদীতে ৩০০ লিটার দেশীয় চোলাই মদ সহ দম্পতি গ্রেফতার নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী শিশু সহ নিখোঁজ ৪

প্রাথমিক বৃত্তিতে বাজিমাত! পলাশের বারারচরে ৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

Reporter Name
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নরসিংদীর পলাশ উপজেলার বারারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিদ্যালয় পরিচালনা পর্ষদের উদ্যোগে বিদ্যালয় মাঠে আনন্দঘন পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মারুফ আহমেদ মাছুম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদা সামাদ নিগার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মোর্শেদ আলম ভূঁইয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা শাজাহান ভূঁইয়া, টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক মঈনুল ইসলাম ভূঁইয়া, সাবেক সমাজসেবা কর্মকর্তা আইয়ূব আলী পাঠান, সমাজসেবক মো. সাহাবুদ্দিন পাঠান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তুলসী রানী দেবনাথ, পলাশ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক যুবদল সভাপতি মো. নিসার আহমেদ খান, পলাশ থানা যুবদলের সাধারণ সম্পাদক মো. মাসুদ খান, বিএনপির দপ্তর সম্পাদক মো. ফরহাদ হাসান ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

এ বছর বিদ্যালয়টি থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে চার শিক্ষার্থী। তারা হলো—ইলমা আক্তার ইমু, তাসনুভা সাজিন আরিশা, ইসরাত জাহান সামিয়া ও আবদুল্লাহ সরকার।

অন্যদিকে সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে ইন্দ্রানী চক্রবর্তী ও শাহিনূর আক্তার।

বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা ভবিষ্যতেও পড়াশোনায় ভালো ফলাফল করে বিদ্যালয় ও এলাকার সুনাম বয়ে আনার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছয় কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. ফারুক পাঠান, মশিউর সরকার, খলিলুর রহমান, মোসা. আকলিমা আক্তার, রাজিউন সালমা, মাকসুদা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেধাবী শিক্ষার্থীদের এমন স্বীকৃতি ভবিষ্যতে তাদের আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা