শিরোনাম :
নরসিংদীতে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু পলাশ ও জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নিছার আহমেদ খান নরসিংদীতে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবার পলাতক জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ফিরোজ মোল্লা জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মাসুদ খাঁন নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান ৭ মামলায় জরিমানা ৭৭৫০০ টাকা নরসিংদীতে ভোজ্য তেল মজুদ প্রতিরোধে যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠান কে জরিমানা ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

ধানের শীষের পক্ষে শিবপুরে মনজুর এলাহীর গন সংযোগ ও লিফলেট বিতরণ

Reporter Name / ৪৫৫ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে ব্যাপক গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে নরসিংদী-৩ (শিবপুর) আসনের বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী শিবপুরের ঐতিহ্যবাহী পুটিয়া বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।
বুধবার দুপুরে অনুষ্ঠিত এ গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় দোকানপাট, পথচারী ও বাজারের সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, শিবপুর উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ারুল ইসলাম বাদল সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহেদুজ্জামান শাহেদ, পুটিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ডা. জাকির হোসেন গাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাছুম মোল্লা, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ও শাকিল খন্দকার, পুটিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান হবিব, সাধারণ সম্পাদক মশিউর রহমান বশিরসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

গণসংযোগ চলাকালে মনজুর এলাহী বলেন, দেশের সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণে বিএনপির উপস্থাপিত ৩১ দফাই পারে একটি কার্যকর রোডম্যাপ হিসেবে কাজ করতে। জনগণের সমর্থনে ধানের শীষকে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান তিনি।

অন্যদিকে স্থানীয় নেতাকর্মীরা বলেন, এলাকায় বিএনপির প্রতি জনসমর্থন দিন দিন আরও জোরদার হচ্ছে। পুটিয়া বাজারের এ কর্মসূচি ছিল তারই প্রমাণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category