শিরোনাম :
নরসিংদীতে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু পলাশ ও জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নিছার আহমেদ খান নরসিংদীতে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবার পলাতক জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ফিরোজ মোল্লা জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মাসুদ খাঁন নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান ৭ মামলায় জরিমানা ৭৭৫০০ টাকা নরসিংদীতে ভোজ্য তেল মজুদ প্রতিরোধে যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠান কে জরিমানা ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

পলাশের সমাজসেবা কর্মকর্তা রিজা আক্তার অসদাচরণের অভিযোগে বদলি

Reporter Name / ২০৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

নরসিংদীর পলাশে সেবা প্রত্যাশীদের সাথে অসদাচরণ ও হয়রানির অভিযোগে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিজা আক্তারকে অবশেষে পদ থেকে সরানো হয়েছে। গত ১৫ জুলাই সমাজসেবা অধিদপ্তরের উপসচিব (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল হামিদ মিয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি আদেশ জারি হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রিজা আক্তারকে পলাশ উপজেলা সমাজসেবা কর্মকর্তার দায়িত্ব থেকে সরিয়ে নরসিংদী প্রবেশন কার্যালয়ে প্রবেশন অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। একই আদেশে নরসিংদী প্রবেশন অফিসার মো. মাসুম ভূইয়াকে পলাশ উপজেলা সমাজসেবা কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান তাপস। তিনি বলেন, “অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি বিষয়টি যাচাই করে সত্যতা পেয়েছে। এর ভিত্তিতে কর্তৃপক্ষ তাকে বদলি করেছে।”

উল্লেখ্য, রিজা আক্তার দায়িত্ব নেওয়ার পর থেকেই কার্যালয়ে সেবা প্রত্যাশীদের সাথে অসদাচরণ ও হয়রানির অভিযোগ উঠছিল। ভুক্তভোগীরা একাধিকবার লিখিত অভিযোগ দেন। বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও টিভি চ্যানেলে সংবাদ প্রকাশের পর সমাজসেবা অধিদপ্তর থেকে তদন্ত শুরু হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে পলাশ থেকে সরিয়ে অন্যত্র বদলি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category