শিরোনাম :
নরসিংদীতে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু পলাশ ও জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নিছার আহমেদ খান নরসিংদীতে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবার পলাতক জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ফিরোজ মোল্লা জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মাসুদ খাঁন নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান ৭ মামলায় জরিমানা ৭৭৫০০ টাকা নরসিংদীতে ভোজ্য তেল মজুদ প্রতিরোধে যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠান কে জরিমানা ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

নরসিংদীতে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক,নতুন করে আক্রান্ত ৬ জন

Reporter Name / ১৮৪ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

নরসিংদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত সবাইকে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ১৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫ জন, জেলা সদর হাসপাতালে রয়েছেন ২ জন এবং মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ৯ জন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

সচেতনতা এবং দ্রুত চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু মোকাবেলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category