• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Headline
পলাশে রাতে স্বামীর সঙ্গে ঝগড়ার পর সকালে ঘরে মিলল গৃহবধূর মরদেহ প্রাথমিক বৃত্তিতে বাজিমাত! পলাশের বারারচরে ৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, খুঁটির নিচে মিলল দগ্ধ মরদেহ মনোহরদীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মক্তব শিক্ষক আটক নরসিংদীতে হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪২ জন আনন্দ টিভির কৃষি ক্যাটাগরিতে বর্ষসেরা প্রতিবেদক হলেন নরসিংদীর মনিরুজ্জামান মনোহরদীতে সতীন কে ফাঁসাতে নিজের কন্যা সন্তান কে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ এক বছরে বারবার ভূমিকম্প আবারো ভূমিকম্প কাঁপলো নরসিংদী ২০২১-এর ভোট বর্জন থেকে ২০২৬ এর আলোচনায় শীর্ষে জিনারদী ইউপি নির্বাচনে মাসুদ খাঁন মনোহরদীতে ৩০০ লিটার দেশীয় চোলাই মদ সহ দম্পতি গ্রেফতার

ভালুকায় ট্রাকে বাসের ধাক্কা, চালকসহ নিহত ৪

Reporter Name
Update : মঙ্গলবার, ১ মে, ২০১৮

ময়মনসিংহের ভালুকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাসচালকসহ চার জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচ জন। ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ি এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- বাস চালক রুবেল হোসেন (২২), বাসযাত্রী ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা ফারুক আহম্মেদ (২৮), ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা তোফায়েল আহম্মেদ সরকার (২৫) ও অজ্ঞাত নারী যাত্রী। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের ইনচার্জ রকিবুল হাসান। তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ভালকার হবিরবাড়ি সিডস্টোর বাজারের পাশে দাঁড়িয়ে থাকা পিলার ভর্তি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। আর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।

তিনি আরও জানান, আহত পাঁচজনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে ভর্তিকৃতরা হচ্ছেন- ঘাটাইলের শাহ আলম (২৮), জামালপুরের জসীম উদ্দিন (৩০), মুক্তাগাছার নুর মোহাম্মদ (২৫), জোবায়ের (২২) ও আল আমিন (২৫)।

এদিকে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা কবলিত বাসটি ঘটনাস্থল থেকে উদ্ধারে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা