শিরোনাম :
নরসিংদীতে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু পলাশ ও জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নিছার আহমেদ খান নরসিংদীতে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবার পলাতক জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ফিরোজ মোল্লা জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মাসুদ খাঁন নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান ৭ মামলায় জরিমানা ৭৭৫০০ টাকা নরসিংদীতে ভোজ্য তেল মজুদ প্রতিরোধে যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠান কে জরিমানা ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

শিবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে বিএনপি নেতা আকরামুল হাসান মিন্টু

Reporter Name / ২০৯ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

নরসিংদীর শিবপুর উপজেলার কলেজগেইট সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।

আজ শনিবার (৫ জুলাই) দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন তিনি। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—বাঘাব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এমদাদ উল্লাহ, নরসিংদী জেলা পেশাজীবী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা রাসেল মিয়া, শিবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন রানা, শেখ জাকারিয়া, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান দুর্জয়সহ বিএনপির নেতাকর্মীরা।

এর আগে, গত ১ জুলাই মধ্যরাতে কলেজগেইট বাজারের ডিলার মাসুম মোল্লার দোকান ও গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দোকানঘর, একটি গাড়ি এবং প্রায় কোটি টাকার মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ডিলার মাসুম মোল্লা জানান, হঠাৎ মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখেন সবকিছু জ্বলছে। আগুনের তীব্রতার কারণে কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। দোকানঘর, মালামাল ও যানবাহন পুড়ে ছাই হয়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে গেছেন।

এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। আগুন লাগার কারণ জানতে তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category