• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
Headline
পলাশে রাতে স্বামীর সঙ্গে ঝগড়ার পর সকালে ঘরে মিলল গৃহবধূর মরদেহ প্রাথমিক বৃত্তিতে বাজিমাত! পলাশের বারারচরে ৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, খুঁটির নিচে মিলল দগ্ধ মরদেহ মনোহরদীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মক্তব শিক্ষক আটক নরসিংদীতে হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪২ জন আনন্দ টিভির কৃষি ক্যাটাগরিতে বর্ষসেরা প্রতিবেদক হলেন নরসিংদীর মনিরুজ্জামান মনোহরদীতে সতীন কে ফাঁসাতে নিজের কন্যা সন্তান কে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ এক বছরে বারবার ভূমিকম্প আবারো ভূমিকম্প কাঁপলো নরসিংদী ২০২১-এর ভোট বর্জন থেকে ২০২৬ এর আলোচনায় শীর্ষে জিনারদী ইউপি নির্বাচনে মাসুদ খাঁন মনোহরদীতে ৩০০ লিটার দেশীয় চোলাই মদ সহ দম্পতি গ্রেফতার

পলাশে রাতে স্বামীর সঙ্গে ঝগড়ার পর সকালে ঘরে মিলল গৃহবধূর মরদেহ

Reporter Name
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে মুক্তা আক্তার (২৯) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ছয় বছর বয়সী এক ছেলের মা।

পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরেই আত্মহত্যা করেছেন মুক্তা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত-আট বছর আগে গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করার সময় গয়েশপুর গ্রামের রবিন মিয়ার সঙ্গে পরিচয় হয় একই ইউনিয়নের উত্তর চন্দন গ্রামের বিকচান মিয়ার মেয়ে মুক্তার। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা বিয়ে করেন। তাঁদের সংসারে ছয় বছর বয়সী একটি ছেলে রয়েছে।

প্রায় সাত-আট মাস আগে রবিন ও মুক্তা দুজনই গার্মেন্টসের চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে ফিরে আসেন। পরিবারের দাবি, এরপর গাজীপুরের আগের কর্মস্থলের এক শ্রমিকের সঙ্গে মুক্তার মুঠোফোনে কথা বলা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

মুক্তার স্বামী রবিন মিয়া জানান, রোববার রাতে ফোনে কথা বলা নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে রাতেই বিষয়টি মিটে যায়। সোমবার সকালে বাড়ি নির্মাণের কাজে রাজমিস্ত্রিরা কাজ করছিলেন। এ সময় হঠাৎ ঘরের জানালা দিয়ে ভেতরে তাকিয়ে তিনি স্ত্রীকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। তখন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে রাজমিস্ত্রিদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তাঁরা। দ্রুত মুক্তাকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মোমেন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তবে মুক্তার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা