শিরোনাম :
শিল্পকলা একাডেমি’র পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক নূরচানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা নরসিংদীর চরাঞ্চলে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ দূর্নীতি ও অনিয়মের ১২ অভিযোগে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত নরসিংদীতে ডিবির চেকপোস্টে ফেনসিডিল পাচারের সময় পিকআপ জব্দ, আটক ২ নরসিংদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল পিকআপ,নিহত ১ আহত ২ জাপানে কোবে বাংলাদেশ সোসাইটি উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত নরসিংদীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার পলাশে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার গয়েশপুর পদ্মলোচন স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত! দুর্নীতি–অনিয়মের ১২ অভিযোগে ব্যবস্থা ১৬ বছর লন্ডন থেকেও ছাত্র হত্যা মামলার আসামি,নরসিংদীর প্রবাসী এমরানের পরিবারের কান্না ও অভিযোগের পাহাড়
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

নরসিংদীতে ডিবির চেকপোস্টে ফেনসিডিল পাচারের সময় পিকআপ জব্দ, আটক ২

Reporter Name / ২৫২ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নরসিংদীর শিবপুরে চেকপোস্ট চলাকালে ৭০ বোতল ফেন্সিডিল ও একটি পিকআপ গাড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোবারক হোসেনের নেতৃত্বে এএসআই দীপক কুমার ও সঙ্গীয় ফোর্স শিবপুর থানাধীন শাষপুর এলাকার বদু মার্কেটের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হলে ভেতর থেকে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. বুরহান উদ্দিন (২২), পিতা: মো. শরিফ উদ্দিন, মাতা: কুলসুমা বেগম, সাং নয়ামাটি, থানা গোয়াইনঘাট, জেলা সিলেট এবং মো. সাহিদ আহমেদ (২৫), পিতা: মো. হাজী আনিসুল হক, মাতা: মৃত দিলারা বেগম, সাং রামপ্রসাদ, থানা জৈন্তাপুর, জেলা সিলেট।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ফেন্সিডিল মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ গাড়িটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় শিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা নরসিংদীর অফিসার ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category