শিরোনাম :
শিল্পকলা একাডেমি’র পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক নূরচানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা নরসিংদীর চরাঞ্চলে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ দূর্নীতি ও অনিয়মের ১২ অভিযোগে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত নরসিংদীতে ডিবির চেকপোস্টে ফেনসিডিল পাচারের সময় পিকআপ জব্দ, আটক ২ নরসিংদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল পিকআপ,নিহত ১ আহত ২ জাপানে কোবে বাংলাদেশ সোসাইটি উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত নরসিংদীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার পলাশে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার গয়েশপুর পদ্মলোচন স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত! দুর্নীতি–অনিয়মের ১২ অভিযোগে ব্যবস্থা ১৬ বছর লন্ডন থেকেও ছাত্র হত্যা মামলার আসামি,নরসিংদীর প্রবাসী এমরানের পরিবারের কান্না ও অভিযোগের পাহাড়
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

পলাশে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ–২০২৫ উদ্বোধন: খামারিদের উন্নয়নে নানা কর্মসূচি

Reporter Name / ২২৮ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

নরসিংদীর পলাশ উপজেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ–২০২৫। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানা অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের আধুনিক প্রযুক্তি, সঠিক ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতন করা জরুরি। সরকারের নানা উদ্যোগের ফলে প্রাণিসম্পদ খাত আরও শক্তিশালী হচ্ছে বলেও মন্তব্য করেন তারা।

সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে পশুর স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান, খামারি প্রশিক্ষণ, সেমিনার, প্রদর্শনী, সচেতনতামূলক র‍্যালিসহ নানামুখী আয়োজন থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, খামারি, শিক্ষার্থী, কৃষক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category