শিরোনাম :
শিল্পকলা একাডেমি’র পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক নূরচানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা নরসিংদীর চরাঞ্চলে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ দূর্নীতি ও অনিয়মের ১২ অভিযোগে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত নরসিংদীতে ডিবির চেকপোস্টে ফেনসিডিল পাচারের সময় পিকআপ জব্দ, আটক ২ নরসিংদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল পিকআপ,নিহত ১ আহত ২ জাপানে কোবে বাংলাদেশ সোসাইটি উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত নরসিংদীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার পলাশে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার গয়েশপুর পদ্মলোচন স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত! দুর্নীতি–অনিয়মের ১২ অভিযোগে ব্যবস্থা ১৬ বছর লন্ডন থেকেও ছাত্র হত্যা মামলার আসামি,নরসিংদীর প্রবাসী এমরানের পরিবারের কান্না ও অভিযোগের পাহাড়
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

পলাশে জামায়াত প্রার্থী মাওলানা আমজাদ হোসেনের মোটরসাইকেল শোভাযাত্রা

Reporter Name / ২৪৭ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-২ (পলাশ–পাঁচদোনা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আমজাদ হোসেনের সমর্থনে ব্যাপক মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে পলাশ বিএডিসি বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায় হাজারো নেতাকর্মী অংশ নেন।

মোটরসাইকেল বহরটি নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচদোনা মোড়ে গিয়ে শেষ হয়। এতে অংশ নেওয়া কর্মী-সমর্থকরা জানান, তারা তাদের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

শোভাযাত্রার আগে বিএডিসি বাসস্ট্যান্ড চত্বরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের নরসিংদী জেলা আমীর মাওলানা মুসলেহুদ্দীন, জেলা সেক্রেটারি ও মনোনীত প্রার্থী মাওলানা আমজাদ হোসেন, সহকারী জেনারেল মকবুল হোসাইন, পলাশ উপজেলা আমীর আবুল কাশেম সিকদার, সেক্রেটারি জেনারেল মাসুদ করিম এবং জেলা শিবিরের সাবেক সভাপতি এডভোকেট লোকমান হোসেন।

উল্লেখ্য, নরসিংদী-২ আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category