শিরোনাম :
নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের উদ্দেশ্যে এএসপির খোলা চিঠি নরসিংদীতে অস্ত্র ও ইয়াবা সহ একাধিক মামলার আসামি আলমগীর আটক পলাশে কচুরিপানায় বন্ধ খাল নিজ উদ্যোগে পরিষ্কার করলেন যুবদল নেতা মাসুদ খাঁন ১৮ মাস পর স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস মাধবদীতে তরুনী কে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামী নূরা আটক,বিএনপি নেতা কে দল থেকে বহিষ্কার মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ , সম্পাদক সুজন ঘোড়াশাল রেল সেতুতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু নরসিংদীতে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২ প্রতিষ্ঠান কে জরিমানা নকল সয়াবিন তেল জব্দ নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

নরসিংদীর আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে যুবদল নেতা নিহত, আহত ১০

Reporter Name / ৫৬২ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

নরসিংদীর সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়া (৩৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। এদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাদেক মিয়া আলোকবালি ইউনিয়নের মুরাদনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী থেকে বালু উত্তোলন এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সভাপতি শাহআলম এবং সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুমের মধ্যে বিরোধ চলছিল। এরই মধ্যে গত ১৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আসাদ আলী শাহআলমের সমর্থন নিয়ে এলাকায় প্রবেশ করলে সংঘর্ষে বিএনপি কর্মী ইদন মিয়া নিহত হয়। এরপর থেকে আসাদ আলীর সমর্থকরা এলাকায় অবস্থান করছিল।

সোমবার সকালে আবারও দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে যুবদল নেতা সাদেক মিয়া নিহত হন। আহতদের নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে নরসিংদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. এমদাদ হোসেন বলেন,
“আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category