শিরোনাম :
নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের উদ্দেশ্যে এএসপির খোলা চিঠি নরসিংদীতে অস্ত্র ও ইয়াবা সহ একাধিক মামলার আসামি আলমগীর আটক পলাশে কচুরিপানায় বন্ধ খাল নিজ উদ্যোগে পরিষ্কার করলেন যুবদল নেতা মাসুদ খাঁন ১৮ মাস পর স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস মাধবদীতে তরুনী কে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামী নূরা আটক,বিএনপি নেতা কে দল থেকে বহিষ্কার মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ , সম্পাদক সুজন ঘোড়াশাল রেল সেতুতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু নরসিংদীতে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২ প্রতিষ্ঠান কে জরিমানা নকল সয়াবিন তেল জব্দ নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

৫ দফা ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নরসিংদীতে জামাতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

Reporter Name / ৫৬১ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
oplus_2

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনসমূহ। এই কর্মসূচির মাধ্যমে তারা তাদের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরেছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নরসিংদী শহরের শিক্ষা চত্বর মোড়ে জেলা জামায়াতের আয়োজনে এই সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের আমীর মাওলানা মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশটি পরিচালিত হয়। সদর উপজেলা জামায়াতের আমীর মাহফুজ ভূইয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সমাবেশে বক্তব্য রাখেন: জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ আমজাদ হোসাইন, নরসিংদী সদর আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মো. ইব্রাহিম ভূইয়া, জেলা সহকারী সেক্রেটারি মকবুল হোসাইন ও ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মাহফুজুর রহমান।
বক্তারা কেন্দ্রীয়ভাবে ঘোষিত ৫ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরেন এবং তা অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড় নরসিংদী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category