শিরোনাম :
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেল ও পরিবহনে ৩৬ হাজার টাকা জরিমানা নরসিংদীতে যৌথ অভিযানে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার, জরিমানা ৬০ হাজার টাকা পলাশে বান্ধবীর বাড়ী থেকে ফেরার পথে তরুনী কে তুলে নিয়ে গনধর্ষন গ্রেফতার ১ নরসিংদীতে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু পলাশ ও জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নিছার আহমেদ খান নরসিংদীতে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবার পলাতক জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ফিরোজ মোল্লা জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মাসুদ খাঁন নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান ৭ মামলায় জরিমানা ৭৭৫০০ টাকা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

নরসিংদী বড় বাজারে চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ-মিছিল

Reporter Name / ২১৭ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

নরসিংদীর বড় বাজারে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা। শনিবার (১২ জুলাই) সকাল ১০টায় শহরের বড় বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষুব্ধ ব্যবসায়ীরা অভিযোগ করেন, কিছু সন্ত্রাসী দীর্ঘদিন ধরে বড় বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। চাঁদা না দিলে হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং মারধরের শিকার হতে হচ্ছে বলে দাবি তাদের। বক্তারা এসব সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশ থেকে বক্তারা প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেধে দিয়ে হুঁশিয়ারি দেন—এই সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। সেইসাথে ব্যবসায়ী নেতারা বাজারের প্রতিটি দোকানে একটি করে বাঁশি ও লাঠি রাখার নির্দেশ দেন, যেন যেকোনো সন্ত্রাসী হামলার সময় তাৎক্ষণিক প্রতিরোধ গড়া সম্ভব হয়।

নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেনশাহ্ শানু, বাজার বণিক সমিতির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক খন্দকার, সাধারণ সম্পাদক মোতালিব ভূইয়া, পরিচালক আসলাম ভূঁইয়া, পরিচালক নওশের মিয়া, মুরাদ হোসেন, মো. শহীদ মিয়া, শফিক মিয়া ও ফারুক আহমেদ।

এছাড়া বক্তব্য রাখেন নরসিংদী বাজার প্রতিরক্ষা কমিটির সাধারণ সম্পাদক জীবন সাহা, নরসিংদী শহর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মাতবর মিয়া ও সাধারণ সম্পাদক সুজন সাহা প্রমুখ।

ব্যবসায়ীদের এই শান্তিপূর্ণ কর্মসূচিকে ঘিরে পুরো বাজার এলাকায় ছিল টান টান উত্তেজনা ও সচেতন উপস্থিতি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে নজর রাখছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category