শিরোনাম :
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেল ও পরিবহনে ৩৬ হাজার টাকা জরিমানা নরসিংদীতে যৌথ অভিযানে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার, জরিমানা ৬০ হাজার টাকা পলাশে বান্ধবীর বাড়ী থেকে ফেরার পথে তরুনী কে তুলে নিয়ে গনধর্ষন গ্রেফতার ১ নরসিংদীতে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু পলাশ ও জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নিছার আহমেদ খান নরসিংদীতে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবার পলাতক জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ফিরোজ মোল্লা জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মাসুদ খাঁন নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান ৭ মামলায় জরিমানা ৭৭৫০০ টাকা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

ঘোড়াশাল রেল সেতুতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

Reporter Name / ৩০২ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। সোমবার (সকাল) ঘোড়াশাল পুরাতন রেল সেতুর ওপর এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ওই নারী ঘোড়াশাল পুরাতন রেল সেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী দ্রুতগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিনি সেতু থেকে নিচে নদীতে পড়ে যান।
ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে নদী থেকে তাকে উদ্ধার করেন। তবে উদ্ধারকালে ওই নারী মৃত ছিলেন।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউসূফ মিয়া জানান, ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রেল সেতুতে পথচারীদের চলাচল নিয়ে আবারও নিরাপত্তা ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকেও এ বিষয়ে সতর্কতা জোরদারের দাবি উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category