শিরোনাম :
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেল ও পরিবহনে ৩৬ হাজার টাকা জরিমানা নরসিংদীতে যৌথ অভিযানে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার, জরিমানা ৬০ হাজার টাকা পলাশে বান্ধবীর বাড়ী থেকে ফেরার পথে তরুনী কে তুলে নিয়ে গনধর্ষন গ্রেফতার ১ নরসিংদীতে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু পলাশ ও জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নিছার আহমেদ খান নরসিংদীতে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবার পলাতক জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ফিরোজ মোল্লা জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মাসুদ খাঁন নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান ৭ মামলায় জরিমানা ৭৭৫০০ টাকা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

পলাশে ন্যায়-শান্তি ও উন্নয়ন নিশ্চিতের অঙ্গীকার ইন্জিনিয়ার মুহসীনের

Reporter Name / ১৫৮ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নরসিংদী-০২ (পলাশ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীক নিয়ে এমপি পদপ্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদ বলেছেন, “সৎ নেতৃত্ব ছাড়া সমাজে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। একটি সমাজকে এগিয়ে নিতে হলে নেতৃত্বকে সততা, নিষ্ঠা ও জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে। সৎ নেতৃত্বই ন্যায়, শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে পারে।”

শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার পারুলিয়া নিজ বাসভবনে পলাশ উপজেলা প্রেসক্লাব ও বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমি যদি এমপি হতে পারি, আগামী দিনে পলাশের সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করে ন্যায়পরায়ণ সমাজ গড়ব। আমার প্রচুর জমি আছে যা পলাশের জনগণের কল্যাণে ব্যবহার করব। এখানে জাতীয় মানের মেডিকেল কলেজ, জাতীয় মানের মাদ্রাসা এবং জাতীয় মানের ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ।”

মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ ইকরাম হোসেনের সঞ্চালনায় নরসিংদী-০২ (পলাশ) আসনের ইসলামী আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category