• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Headline
মনোহরদীতে সতীন কে ফাঁসাতে নিজের কন্যা সন্তান কে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ এক বছরে বারবার ভূমিকম্প আবারো ভূমিকম্প কাঁপলো নরসিংদী ২০২১-এর ভোট বর্জন থেকে ২০২৬ এর আলোচনায় শীর্ষে জিনারদী ইউপি নির্বাচনে মাসুদ খাঁন মনোহরদীতে ৩০০ লিটার দেশীয় চোলাই মদ সহ দম্পতি গ্রেফতার নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী শিশু সহ নিখোঁজ ৪ জিনারদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে মাসুদ খাঁন মাধবদীতে অভিযানে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জরিমানা ২ লাখ ৩০ হাজার টাকা জিনারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে নিছার আহমেদ খাঁন মাধবদীতে পারিবারিক কলহে বিষপানে মা-মেয়ের মৃত্যু, বাবা আটক পলাশ উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মাসুদ খাঁনের ৪৬তম জন্মদিন পালিত

দূরন্ত পলাশ গ্রুপের প্রধান এডমিন রানা গ্রেপ্তার, প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি

Reporter Name
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

নরসিংদীর পলাশে “দূরন্ত পলাশ গ্রুপ” নামক ফেসবুক আইডির প্রধান এডমিন ও এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসউদুল ইসলাম রানা (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাসউদুল ইসলাম রানা পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
পলাশ থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতারণা ও জালিয়াতির মামলায় আদালত কর্তৃক এক বছরের সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন রানা। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল।
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সামাজিক ও সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় “দূরন্ত পলাশ” আইডি ও এর এডমিনের বিরুদ্ধে থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে নরসিংদী আদালতে সোপর্দ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা