শিরোনাম :
নরসিংদীতে পার্কে অশ্লীল কর্মকাণ্ডে ৫ জনের কারাদণ্ড নরসিংদীতে হানিট্র্যাপে প্রবাসী অপহরণ, ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় গ্রেফতার ৪ নরসিংদীতে কেয়ারটেকার কে কুপিয়ে হত্যা আংটি ও মোবাইল ফোন লুট নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেল ও পরিবহনে ৩৬ হাজার টাকা জরিমানা নরসিংদীতে যৌথ অভিযানে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার, জরিমানা ৬০ হাজার টাকা পলাশে বান্ধবীর বাড়ী থেকে ফেরার পথে তরুনী কে তুলে নিয়ে গনধর্ষন গ্রেফতার ১ নরসিংদীতে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু পলাশ ও জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নিছার আহমেদ খান নরসিংদীতে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবার পলাতক জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ফিরোজ মোল্লা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

বিএনপি প্রথম সংস্কার চেয়েছে -বেলাবতে গণসংযোগে বিএনপি নেতা জুয়েল

Reporter Name / ২২৯ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
Oplus_131072

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বপ্রথম সংস্কারের দাবি তুলেছে বলে মন্তব্য করেছেন দলের নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে নরসিংদীর বেলাব বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, “সংস্কারের দোহাই দিয়ে যেন নির্বাচনকে থামিয়ে না দেওয়া হয়। সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের পাশে থেকে ভাবনাকে মূল্যায়ন করতে হবে। নৈরাজ্য, বিশৃঙ্খলা ও চাঁদাবাজিতে কোনো নেতাকর্মী যেন সম্পৃক্ত না হয়—সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের আকাঙ্ক্ষা কেউ থামিয়ে দিতে পারবে না, সবাইকে সজাগ থাকতে হবে। বর্তমানে ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টরা।”

এ সময় উপস্থিত ছিলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য এস.এম শাহাজান, নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন, নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের সাবেক সভাপতি মো. হারুন-অর-রশিদ, বারৈচা বাজার সমবায় বণিক সমিতির সহ-সভাপতি মো. সালাউদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, বেলাব উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কয়েস মিয়া, বেলাব উপজেলা কৃষকদলের আহ্বায়ক সোহরাব হোসেন টিটু, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য মো. মোবারক হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category