শিরোনাম :
নরসিংদীতে কেয়ারটেকার কে কুপিয়ে হত্যা আংটি ও মোবাইল ফোন লুট নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেল ও পরিবহনে ৩৬ হাজার টাকা জরিমানা নরসিংদীতে যৌথ অভিযানে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার, জরিমানা ৬০ হাজার টাকা পলাশে বান্ধবীর বাড়ী থেকে ফেরার পথে তরুনী কে তুলে নিয়ে গনধর্ষন গ্রেফতার ১ নরসিংদীতে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু পলাশ ও জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নিছার আহমেদ খান নরসিংদীতে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবার পলাতক জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ফিরোজ মোল্লা জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মাসুদ খাঁন নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

নরসিংদীতে বিএনপি নেতার কার্যালয় থেকে ছাত্রলীগ নেতা আটক

Reporter Name / ৭১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

নরসিংদীর মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কান্দাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি হারুন অর রশিদ গোপনে নিজ বাড়িতে ফেরেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি আমদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী আবু ছিদ্দিক মিয়ার কান্দাইল বাজারস্থ ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন।

এই তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালায় মাধবদী থানা পুলিশ। গভীর রাতের এই অভিযানে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

মাধবদী থানার এক কর্মকর্তা জানান, “হারুন অর রশিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ ঘটনায় আমদিয়া ইউনিয়নসহ পুরো এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ বলছেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ; কেউ বলছেন, দেরিতে হলেও আইন নিজের পথে হাঁটছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category