• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Headline
মনোহরদীতে ওযু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্র নিহত আহত ১ নরসিংদীতে র‍্যাব-বিএসটিআইর যৌথ অভিযানে তিন প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা মাধবদীতে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে শিশু কে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পের ভূমি অধিগ্রহণে চরম অনিয়ম ও বৈষম্যের অভিযোগে সংবাদ সম্মেলন রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মরণে ‘বাংলার ঈগল’ ম্যুরালের উদ্বোধন নরসিংদীতে রাতে নিখোঁজ হওয়া অটো চালকের লাশ সকালে পুকুর থেকে উদ্ধার নরসিংদীর শিবপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে নিহত ২ নরসিংদীতে প্রশংসায় ভাসছে করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদী জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন মল্লিকা সাহা পলাশে পায়ুপথে বাতাস ডুকিয়ে শিশু রামিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় নিহত নরসিংদীর করিম মিয়া

Reporter Name
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় করিম মিয়া (৪৬) নামে আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত সোমবার রাতে দেশটির মাইফাদুন এলাকায় বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে হামলার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত করিম মিয়ার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের হরনখোলা গ্রামে। তিনি কাজম আলীর ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘ ১২ বছর আগে লেবাননে পাড়ি জমান করিম। সেখানে একটি মুদির দোকানে চাকরি করতেন তিনি।
মঙ্গলবার রাতে পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহতের স্বজনরা জানান, পরিবারের আর্থিক স্বচ্ছতা ফেরাতে বিদেশে কঠোর পরিশ্রম করতেন করিম। তার উপার্জনের ওপরই নির্ভরশীল ছিল পুরো পরিবার।
দুই ভাইয়ের মধ্যে করিম ছিলেন ছোট। সংসার জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তার ১৩ বছর বয়সী ছেলে রাহিম এবং ১৮ মাস বয়সী মেয়ে নুসরাত রয়েছে।
মঙ্গলবার বিকেলে করিমের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
এদিকে, এর আগে লেবাননে অবস্থানরত সাতক্ষীরার আরও দুই বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। ধারাবাহিক এসব ঘটনায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা