শিরোনাম :
নরসিংদীতে পার্কে অশ্লীল কর্মকাণ্ডে ৫ জনের কারাদণ্ড নরসিংদীতে হানিট্র্যাপে প্রবাসী অপহরণ, ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় গ্রেফতার ৪ নরসিংদীতে কেয়ারটেকার কে কুপিয়ে হত্যা আংটি ও মোবাইল ফোন লুট নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেল ও পরিবহনে ৩৬ হাজার টাকা জরিমানা নরসিংদীতে যৌথ অভিযানে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার, জরিমানা ৬০ হাজার টাকা পলাশে বান্ধবীর বাড়ী থেকে ফেরার পথে তরুনী কে তুলে নিয়ে গনধর্ষন গ্রেফতার ১ নরসিংদীতে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু পলাশ ও জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নিছার আহমেদ খান নরসিংদীতে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবার পলাতক জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ফিরোজ মোল্লা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

জামায়াতকে ‘বেইমান- মোনাফেক’ আখ্যা দিলেন খায়রুল কবির খোকন

Reporter Name / ৮২৪ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, “তাদেরকে মার্কা কে দিছে, আমাদের মার্কা নিয়েই তো এমপি হয়েছে। ২০০১ সালে তারা কি ধানের শীষ নিয়েই সংসদ সদস্য হয়নি? আজ আবার তারা বলছে ধানের শীষ নাকি বিষ। তাহলে দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করলো না কেন?”

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মাধবদী পৌর বিএনপির আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতকে ‘বেইমান, বিশ্বাসঘাতক ও মোনাফেক’ আখ্যায়িত করে খায়রুল কবির বলেন, “জামায়াত বলে যদি তারা হেরে যায় তবে ইসলাম হেরে যাবে, কুরআন হেরে যাবে। তারা কি বেহেশতের টিকিট বিক্রির এজেন্সি নিয়েছে? একাত্তরে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে, গণহত্যা করেছে এবং স্বাধীনতার বিরোধিতা করেছে। তাই এ দেশের রাজনীতিতে তাদের কোনো অধিকার নেই।”

তিনি আরও বলেন, “জামায়াত কখনো জাতীয় স্মৃতিসৌধে যায়নি, জাতীয় পতাকা তুলে না, শহীদ মিনারে যায় না। তারা এখনো স্বাধীনতাকে মেনে নিতে পারেনি এবং জাতির কাছে ক্ষমাও চায়নি। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।”

সভায় মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. জাকারিয়ার সঞ্চালনায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category