শিরোনাম :
১৮ মাস পর স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস মাধবদীতে তরুনী কে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামী নূরা আটক,বিএনপি নেতা কে দল থেকে বহিষ্কার মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ , সম্পাদক সুজন ঘোড়াশাল রেল সেতুতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু নরসিংদীতে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২ প্রতিষ্ঠান কে জরিমানা নকল সয়াবিন তেল জব্দ নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত মাধবদীতে আওয়ামী লীগের দুর্গে ধস: ভিপি নাসিরের নেতৃত্বে ‘অজেয়’ আনন্দী এখন বিএনপির দখলে। রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী অস্ত্র সহ আটক প্রান আরএফ এল এর ভাড়ায় চালিত কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাক হেল্পার নিহত শিল্পকলা একাডেমি’র পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক নূরচানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

আগামী নির্বাচন বানচালে জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত- সরদার সাখাওয়াত হোসেন বকুল

Reporter Name / ৫৮৯ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, “আগামী নির্বাচন যেন না হয়, বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে— সে জন্য জামায়াতে ইসলামী ষড়যন্ত্র করছে।”

বুধবার (২৭ আগস্ট) বিকালে বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে নারায়ণপুর কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “জামায়াতে ইসলামী গণতন্ত্রকে হত্যা করতে চায়। তারা ইসলাম ধর্মের বিরোধী অবস্থান নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। পিআর পদ্ধতির মাধ্যমে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদল নেতা মাসুদ মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল হক তানভীর, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বাছেদ মাস্টার, বেলাব উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রবিন মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রয়াত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category