শিরোনাম :
নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপারের নাম ভাঙ্গিয়ে প্রতারণা, আটক ৩ দীর্ঘ ৯ মাস পর উৎপাদনে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৭ নম্বর ইউনিট ইতিহাস-ঐতিহ্যের প্রহরী হাবিবুল্লাহ পাঠান চলে গেলেন না ফেরার দেশে বেদে সম্প্রদায়ের মুখে হাসি, ঈদ উপহার দিলেন ড.মঈন খাঁন ৩ বছরে সংস্কার হয়নি নরসিংদী জেলখানা মোড়ের সড়ক,ময়লা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তি প্রশংসায় ভাসছেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের উদ্দেশ্যে এএসপির খোলা চিঠি নরসিংদীতে অস্ত্র ও ইয়াবা সহ একাধিক মামলার আসামি আলমগীর আটক পলাশে কচুরিপানায় বন্ধ খাল নিজ উদ্যোগে পরিষ্কার করলেন যুবদল নেতা মাসুদ খাঁন
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

রায়পুরায় জঙ্গল থেকে কারাগার হামলায় লুট হওয়া অস্ত্র উদ্ধার

Reporter Name / ৩৩৩ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নরসিংদীর রায়পুরা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় কারাগারের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেন।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দের নেতৃত্বে উপপরিদর্শক মোবারক হোসেন, জামিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি দল রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া বাজার সংলগ্ন জঙ্গলে অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ চাইনিজ রাইফেল ও একটি দেশীয় তৈরি একনালা বন্দুক উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান জানান, উদ্ধারকৃত ৭.৬২ চাইনিজ রাইফেলটি গত বছরের ১৯ জুলাই দুর্বৃত্তরা নরসিংদী কারাগারে হামলা চালিয়ে লুট করা অস্ত্রের মধ্যে একটি। উদ্ধারকৃত অস্ত্রগুলো বর্তমানে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category