বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে নরসিংদীর তরোয়া মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ আয়োজনের প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকন।
দোয়া মাহফিলে দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কাজী শিশির আহমেদ, যুগ্ম আহ্বায়ক নরসিংদী শহর যুবদল; শাহিন শিমুল, যুগ্ম আহ্বায়ক নরসিংদী শহর স্বেচ্ছাসেবকদল; সজিব খান, সাবেক সভাপতি রাশিয়া ছাত্রদল; জমালউদ্দিন এ্যানি, আহ্বায়ক ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল, নরসিংদী শহর এবং ইব্রাহিম, সাধারণ সম্পাদক ১ নং ওয়ার্ড নরসিংদী শহর মৎস্যজীবীদল।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এবং পরে গণভোজে শামিল হন।