শিরোনাম :
মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের উদ্দেশ্যে এএসপির খোলা চিঠি নরসিংদীতে অস্ত্র ও ইয়াবা সহ একাধিক মামলার আসামি আলমগীর আটক পলাশে কচুরিপানায় বন্ধ খাল নিজ উদ্যোগে পরিষ্কার করলেন যুবদল নেতা মাসুদ খাঁন ১৮ মাস পর স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস মাধবদীতে তরুনী কে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামী নূরা আটক,বিএনপি নেতা কে দল থেকে বহিষ্কার মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ , সম্পাদক সুজন ঘোড়াশাল রেল সেতুতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু নরসিংদীতে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২ প্রতিষ্ঠান কে জরিমানা নকল সয়াবিন তেল জব্দ নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত মাধবদীতে আওয়ামী লীগের দুর্গে ধস: ভিপি নাসিরের নেতৃত্বে ‘অজেয়’ আনন্দী এখন বিএনপির দখলে।
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

নরসিংদী রেলস্টেশনে ছিনতাইয়ের চেষ্টাকালে দুজন আটক

Reporter Name / ৮১৬ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

নরসিংদী রেলওয়ে স্টেশনে ছিনতাইয়ের চেষ্টাকালে দু’জনকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ। রবিবার (৩ আগস্ট) ভোরে রেলস্টেশন প্ল্যাটফর্ম এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের কাছ থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র (চাকু) উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—নরসিংদী সদর উপজেলার বানিয়াছল এলাকার জামাল মিয়ার ছেলে সুমন মিয়া (১৯) এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার জসিম উদ্দিনের ছেলে মো. ফয়সাল (৩৪)। রেলওয়ে পুলিশ জানায়, এই দুইজনের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, ভোরের দিকে ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা প্ল্যাটফর্মে প্রবেশ করে। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তৎপরতার সঙ্গে তাদের আটক করে। পরবর্তীতে তাদের ভৈরব রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ আরও জানায়, আটককৃতরা একটি সক্রিয় ছিনতাই চক্রের সদস্য, যারা নিয়মিতভাবে ট্রেন ও স্টেশন এলাকাকে লক্ষ্য করে ছিনতাই করত। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category