শিরোনাম :
নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপারের নাম ভাঙ্গিয়ে প্রতারণা, আটক ৩ দীর্ঘ ৯ মাস পর উৎপাদনে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৭ নম্বর ইউনিট ইতিহাস-ঐতিহ্যের প্রহরী হাবিবুল্লাহ পাঠান চলে গেলেন না ফেরার দেশে বেদে সম্প্রদায়ের মুখে হাসি, ঈদ উপহার দিলেন ড.মঈন খাঁন ৩ বছরে সংস্কার হয়নি নরসিংদী জেলখানা মোড়ের সড়ক,ময়লা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তি প্রশংসায় ভাসছেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের উদ্দেশ্যে এএসপির খোলা চিঠি নরসিংদীতে অস্ত্র ও ইয়াবা সহ একাধিক মামলার আসামি আলমগীর আটক পলাশে কচুরিপানায় বন্ধ খাল নিজ উদ্যোগে পরিষ্কার করলেন যুবদল নেতা মাসুদ খাঁন
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী সোহেলের দুই নারী সহযোগী অস্ত্র সহ গ্রেপ্তার

Reporter Name / ৬৩৩ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নরসিংদীর রায়পুরায় চরাঞ্চলে সন্ত্রাস দমনে পুলিশের সাঁড়াশি অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. সোহেল মিয়ার দুই নারী সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র-গোলাবারুদসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

সোমবার (২৮ জুলাই) দুপুরে রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন—ফিরোজা বেগম (৪৫) ও রাজিয়া খাতুন (৫০)।

পুলিশ জানায়, রবিবার (২৭ জুলাই) দিনব্যাপী রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল মাহমুদের নেতৃত্বে উপজেলার শ্রীনগর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার হয়:
একটি চায়না রাইফেল
একটি একনলা বন্দুক
পাঁচ রাউন্ড তাজা কার্তুজ
১৪টি খালি খোসা একটি রামদা একটি লোহার পাইপ একটি শীতলপাটি

গ্রেপ্তার দুই নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জাম সোহেল মিয়ার নির্দেশেই তারা গোপনে লুকিয়ে রেখেছিলেন।

এএসপি বায়েজিদ বলেন, “বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। সোহেলের সহযোগী কেউই ছাড় পাবে না।”

এর আগে, গত সোমবার (২১ জুলাই) শ্রীনগরের সায়েদাবাদ এলাকায় পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে মোমেনা বেগম (৪৫) নামের এক নারী নিহত হন। এ সময় তিনজন আহত হন। ওই ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে অভিযান শুরু করে।
পরে শীর্ষ সন্ত্রাসী মো. সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category