শিরোনাম :
মাধবদীতে তরুনী কে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামী নূরা আটক,বিএনপি নেতা কে দল থেকে বহিষ্কার মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ , সম্পাদক সুজন ঘোড়াশাল রেল সেতুতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু নরসিংদীতে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২ প্রতিষ্ঠান কে জরিমানা নকল সয়াবিন তেল জব্দ নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত মাধবদীতে আওয়ামী লীগের দুর্গে ধস: ভিপি নাসিরের নেতৃত্বে ‘অজেয়’ আনন্দী এখন বিএনপির দখলে। রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী অস্ত্র সহ আটক প্রান আরএফ এল এর ভাড়ায় চালিত কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাক হেল্পার নিহত শিল্পকলা একাডেমি’র পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক নূরচানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা নরসিংদীর চরাঞ্চলে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

মিটফোর্ডের পর এবার মিরপুরে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও গুলি

Reporter Name / ৬২২ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

রাজধানীর মিরপুরের পল্লবীতে চাঁদা না পেয়ে এক আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় ‘এ কে বিল্ডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কাইউম আলী খানের ছেলে আমিমুল এহসান গণমাধ্যমকে জানান, প্রায় তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তাদের কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে। এরপর থেকে একের পর এক হামলা চলতে থাকে। সর্বশেষ শুক্রবার বিকেলে ৩০-৪০ জন সশস্ত্র দুর্বৃত্ত এসে সিসি ক্যামেরাসহ প্রতিষ্ঠানটির মূল্যবান সামগ্রী ভাঙচুর করে এবং চার রাউন্ড গুলি ছোড়ে।

হামলায় শরিফুল ইসলাম নামে এক কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তাকে তাৎক্ষণিক কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পল্লবী থানার ওসি শফিউল ইসলাম জানান, গুলিবর্ষণের ঘটনা সত্য। এখন পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করা যায়নি। তবে তদন্ত অব্যাহত রয়েছে।

জানা গেছে, এর আগে ২৭ জুন ও ৪ জুলাই একই প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। চাঁদা দাবিসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গত ১০ জুলাই পল্লবী থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন চেয়ারম্যান কাইউম আলী খান।

এই ঘটনায় মিরপুরসহ পুরো ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category